লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুল - পূণরায় রুটিন অনুযায়ী ক্লাস শুরুর নোটিশ
Date : 08 - Aug - 2023
প্রিয় অভিভাবকবৃন্দ,
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত দুই দিন আবহাওয়া অনুকূলে না থাকার কারণে আমাদের বিদ্যালয়ের ক্লাস সমূহ বন্ধ ছিল। যাই হোক, আগামীকাল বুধবার থেকে আমাদের বিদ্যালয়ের ক্লাস সমূহ পূণরায় রুটিন অনুযায়ী শুরু হবে। তাই, আপনার সন্তানকে যথাসময়ে বিদ্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হলো।
ধন্যবাদান্তে (অধ্যক্ষ)